মৌলভীবাজার প্রতিনিধিঃ



সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত.।
মৌলভীবাজার সদর উপজেলার সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্দ্যেগে ৬ষ্ট মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকার সময় সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয় ও সাধুহাটি ফজলুল হাসান ক্যাডেট মাদ্রাসায় দুটি কেন্দ্রে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্টানের ৬৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরীক্ষা চলাকালীন সময়ে
পরীক্ষার হল পরিদর্শন করেন মোহাম্মদ ফজলুর রহমান -জেলা শিক্ষা অফিসার মৌলভীবাজার, মোঃ রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার, আবু মিয়া চৌধুরী-চেয়ারম্যান ১ নং খলিলপুর ইউনিয়ন- এসময় আরো উপস্থিত ছিলেন আজাদুর রহমান,বিমল গোস্বামী সহকারী শিক্ষক সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়, সোহাগ আহমেদ- এএসআই শেরপু্র পুলিশ ফাড়ি,সাবেক সাধারন সম্পাদক সাম্মু চোধুরী,আলী আহমেদ দিলু। -ক্লাবের সভাপতি সাংবাদিক রিপন মিয়া,সহ-সভাপতি হাফিজ জুবায়ের আহমেদ, নাজমুল হোসেন চৌধুরী, ক্লাবের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ টিপু, ক্লাবের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, অর্থ সম্পাদক-হুমাউন কবির, প্রচার সম্পাদক রাজন মিয়া, এছাড়াও আরো উপস্থিত ছিলেন হাসান মিয়া, ইয়ারুপ মিয়া, পবলু আহমেদ, মামুনুর রশীদ মাসুম, সুফায়েল আহমেদ, আরিয়ান আহমেদ,সজিব আহমেদ,মুহাম্মদ আলি,নেছার আহমেদ,ফয়েজ আহমেদ,
ইমরুল হাসান ইমাদ,জায়েফ আহমেদ,নয়ন দেব, প্রমুখ
