বৃহঃস্পতিবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৬ ই আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতমৌলভীবাজারে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

জেলা গোয়েন্দা শাখার(ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ কয়ছর আহমদ (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) এসআই আবু নাইয়ুমের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করে।

ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের শার্ট ও প্যান্টের ভেতরে থাকা দুটি পলিব্যাগের ভেতর থেকে মোট ৪০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়

মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ”আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”

রিলেটেড

জনপ্রিয়