শুক্রবার, ২৩শে শ্রাবণ ১৪৩৩ - ৭ ই আগস্ট ২০২৬ সকাল

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতশ্রীমঙ্গলে আন্ত:জেলা ডাকাত দলের ২ সক্রীয় সদস্য গ্রেফতার।

শ্রীমঙ্গলে আন্ত:জেলা ডাকাত দলের ২ সক্রীয় সদস্য গ্রেফতার।

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস মহরম আলী এবং রশিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

(১৭ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল থানাধীন গুলগাঁও এবং দুর্গানগর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, চলতি বছরের ৩১ আগস্ট রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত লাহারপুর বিহারী বস্তি গ্রামের জনৈক আব্দুর রশিদের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে।  ডাকাত দলের সদস্যরা আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বমোট প্রায় -১১,৬৯,০০০/ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ‘এর আগে এই মামলায় চান্দু মিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। গতকাল গ্রেফতারকৃত দুইজনসহ অন্যান্য কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিয়ে এসে ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে মর্মে পূর্বে গ্রেফতারকৃত আসামী চান্দু মিয়া তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল।’

১। মোঃ মহরম আলী (৩৭) পিতা- মৃত আব্দুল মতিন সাং- দূর্গানগর ,
২। রশিদ মিয়া(২৭), পিতা-মৃত মফিজ মিয়া, সাং-গুলগাঁও, উভয় থানা-শ্রীমঙ্গল,জেলা-মৌলভীবাজার

রিলেটেড

জনপ্রিয়