শুক্রবার, ২৩শে শ্রাবণ ১৪৩৩ - ৭ ই আগস্ট ২০২৬ দুপুর

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরশ্রীমঙ্গলে পল্লি বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে নিহত ১ আহত ১।

শ্রীমঙ্গলে পল্লি বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে নিহত ১ আহত ১।

শ্রীমঙ্গল প্রতিনিধি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইন মেরামত করতে গিয়ে রেজুয়ান (২২) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোস্তাফিজুর রহমান নামের আরেক বিদ্যুৎ কর্মী লাইনম্যান।

(১২ অক্টোবর) শনিবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিনের বেলতলী গ্রামে লাইনের কাজ করতে গিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির লাইনম্যান রেজুয়ানুল ঘটনাস্থলেই মারা যায়। নিহত রেজুয়ানুলের বাড়ী সোনামগঞ্জের বিশম্ভপুরে। এসময় স্থানীয়রা আহত মোস্তাফিজুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । তার অবস্থার গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। মোস্তাফিজের বাড়ী নেত্রকোনায়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এবিএম মিজানুর জানান, লাইনে কাজ করতে গিয়ে হতাহতের ঘটনা তদন্ত করা হবে। কোন অনিয়ম পেলে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।

রিলেটেড

জনপ্রিয়