মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা মোঃ পিন্টু সুলতানকে সিলেট থেকে গ্রেফতার করেছে রেব-৯।
(২ অক্টোবর) বুধবার দুপুর ২ টার দিকে রেব-৯, সদর কোম্পানী ও সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজনগরে আলোাচিত ও চাঞ্চল্যকর হত্যা কান্ডের মূলহোতা’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ পিন্টু সুলতান (৫১), পিতা-আশ্বব আলী, গ্রাম -রক্তা রাজনগর।
উল্লেখ্য যে গত ৯ আগস্ট সকাল ১০ঘটিকার দিকে মোঃ পিন্টু সুলতান এর নেতৃত্বে বন্দুকসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন কাশেম বাজার এলাকায় সংখ্যা লঘুদের দোকান লুটপাটের উদ্দেশ্যে আক্রমণ চালালে। ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম (ছানা) আক্রমণের খবর পেয়ে উক্ত আক্রমণ প্রতিহত করতে গেলে মোঃ পিন্টুসুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়লে প্রচুর রক্তক্ষরনে তার অবস্থার অবনতি হলে । পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৪ তারিখঃ- ১৫ আগস্ট ২০২৪ইং ধারা-১৪৩ /১৪৭ /১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৪ /৩২৫ / ৩২৬ /৩০৭ /৩০২ /৪২৭ /৩৮০ /১১৪ /৩৪।
