মৌলভীবাজার প্রতিনিধি।

ভারতে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষর্থীরা।
( ২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় সাধারন শিক্ষার্থী মৌলভীবাজার এর আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে চৌমুহনা চত্তরে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় সাধারন শিক্ষার্থীরা বলেন ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবীজীকে অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই দুই কটুক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি করেন। এ ছাড়াও দেশের অন্তর্র্বতী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন,রুহুল আমি,শাহ উসমান আলি জাকির,কামরুল হাসান,শাহ মিসবা, আশরাফ আহমদ শফি, শাওন আহমদ, অমি মিয়া।
