মঙ্গলবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরনবাগত জেলা প্রশাসকের সঙ্গে নিরাপদ সড়ক চাই জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা...

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নিরাপদ সড়ক চাই জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধি।

নবাগত জেলা প্রশাসক ইসরাইল হোসেনের সাথে নিরাপদ সড়ক চাই জেলা শাখা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলা শাখার সদস্যগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক চাই জেলা শাখার আহ্বায়ক এ এইচ এম সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুস সালাম, নিসচা উপদেষ্টা বকসি ইকবাল আহমদ, খালেদ চৌধুরী, সিরাজুল ইসলাম সিদ্দিকী, সদর ট্রাফিক বিভাগের এডমিন .এম মারেকুল ইসলাম, সার্জেন্ট জয়ন্ত চন্দ্র দাস । বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান, মকবুল হোসাইন খান, সদস্য রুহেল আহমদ চৌধুরী, কামাল হোসেন চৌধুরী, চৌধুরী মোহাম্মদ নাইম, সৈয়দ ইশতিয়াক জাকেরীন, এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম, কাউন্সিলর জিমি আক্তার, সৈয়দ তফজ্জুল হোসাইন, তাজুল চৌধুরী, রুমেন আহমদ মাসুম আহমদ, জেলা মাইক্রোবাস ও কার সমিতির সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ। সভায় বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ মেরাজ। বক্তারা নিরাপদ সড়কের জন্য জেলা প্রশাসনের কার্যকর ভুমিকা ও সকল শ্রেণিপেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভায় নবাগত জেলা প্রশাসক সবধরনের সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

রিলেটেড

জনপ্রিয়