শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা
প্রচ্ছদজেলার খবরচা বাগানের ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চা বাগানের ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধি।

চা বাগানের ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগানের ম্যানেজারদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা ।

(২২ সেপ্টেম্বর)রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় মতবিনিময় সভায়

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ”পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। পুলিশ চা বাগানের মালিক ও শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে।”

এছাড়া বাগানে মদ,জুয়া এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ সুপার আলোচনা করেন।

এ‌ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।

রিলেটেড

জনপ্রিয়