বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবর১৫সেপ্টেম্বর সিলেট বিভাগের ৪টি জেলার সমন্বয়ে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা...

১৫সেপ্টেম্বর সিলেট বিভাগের ৪টি জেলার সমন্বয়ে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা।

মৌলভীবাজার প্রতিনিধি।

আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট বিভাগের ৪টি জেলার সমন্বয়ে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর কনফারেন্স হলরুমে মৌলভীবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ সভাপতি হেলু মিয়া,সহ সভাপতি আশিক মোশারফ,সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, ১ম যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ সম্পাদক আব্দুর রহিম রিপন, কুলাউড়া বিএনপির সভাপতি শওকতুল ইসলাম শকু, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি হাফিজ আহমেদ সধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়া, কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি, প্রথম যুগ্ন সম্পাদক পুষ্প কুমার কানু,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন তাজু,শ্রীমঙ্গল বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর মীর আব্দুস সালাম, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর,সহ-সভাপতি লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সরওয়ার মজুমদার ইমন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মুছা মিয়া, যুগ্ন আহ্বায়ক কবীর আহমদ,উলামাদলের আহবায়ক মৌঃ আব্দুল হেকিম যুগ্ন আহবায়ক কাজী আব্দুর রহিম,ইছহাক আহমেদ চৌধুরী,মামনুন ইমামুল হক রিপনসহ প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয় ১৫ই সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার রাজনগর শ্রীমঙ্গল কমলগঞ্জের সকল নেতা কর্মীরা মৌলভীবাজার শহরের প্রধান শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়ে একসঙ্গে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে চৌহাট্রায় পৌছে পরে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে যোগ দেবেন।

রিলেটেড

জনপ্রিয়