বুধবার, ২০শে কার্তিক ১৪৩৩ - ৪ ঠা নভেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদUncategorizedমৌলভীবাজারের চৌমুহনায় এক ব্যবসায়ীর বাড়ীতে ও লাইব্রেরীতে আগুন।

মৌলভীবাজারের চৌমুহনায় এক ব্যবসায়ীর বাড়ীতে ও লাইব্রেরীতে আগুন।

বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের চৌমুহনায় এক ব্যবসায়ীর বাড়ীতে ও লাইব্রেরীতে আগুন।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সোমবার (৫ আগস্ট), ২০২৪ মৌলভীবাজারে মোঃ সবুজ মিয়া নামক এক ভুক্তভোগির বাড়িতে ও তাঁর পরিচালিত ব্যবসা প্রতিষ্টান শিল্পী লাইব্রেরীতে লুঠপাঠ ও হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ০৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর চারিদিকে আগুন, লুটপাট ও মারামারি চলতে থাকে। এমন সময় ভুক্তভোগি মোঃ সবুজ মিয়া ও তাঁর স্ত্রী টিসা ঘরে থাকাবস্থায় বিকাল আনুমানিক ৫.০০ টার দিকে চারিদেকে মিছিল চলাবস্থায় হঠাৎ কয়েকটা ছেলে এসে তাদেরেকে নাস্তিক আখ্যা দিয়ে বাসায় অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। ভুক্তভোগি মোঃ সুবুজ মিয়া ও তার স্ত্রী জানান, মোঃ শানু মিয়া ও তার লোকেরা তখন বলতে শুনতে পান যে, এখানে দুইটা নাস্তিক থাকে এখানে আগুন লাগিয়ে বাড়ী-ঘর পুড়িয়ে দাও। একপর্যায়ে তারা জীবন রক্ষার্থে পিছন দরজা দিয়ে পালিয়ে যান। পরে মোঃ শানু মিয়া ও তার লোকেরা ভুক্তভোগি মোঃ সবুজ মিয়ার চৌমুহনাস্থ ব্যবসায়িক প্রতিষ্টান শিল্পী লাইব্রেরীতে আগুন ধরিয়ে সবকিছু পুড়িয়ে দেয়।

ঘটনার ভুক্তভোগি মোঃ সবুজ মিয়া তাঁর বাসায় ও লাইব্রেরীতে আগুনের বিষয়টি স্বীকার করেন। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম নজরুল ইসলাম এর মুঠোফোনে কল করলে তিনি কেটে দেন। পরে সদর থানার শীর্ষ পর্যায়ের দুজন কর্মকর্তার মুঠোফোনে কল করলে তাঁরাও ধরেননি।

এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে মৌলভীবাজারে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র-জনতা মিছিল করছেন। বৃষ্টিতে ভিজে হাজার হাজার মানুষ শহরের বিভিন্ন রাস্তায় বিজয় মিছিল বের করেন।

ঘটনার ভুক্তভোগি মোঃ সবুজ মিয়া বলেন, ‘আমার বাসায় ও লাইব্রেরীতে আগুন দেয়া হয়েছে। ঘরের ও লাইব্রেরীর ভেতর ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। ক্ষতি কী পরিমাণ হয়েছে, না দেখলে বুঝার উপায় নেই।

রিলেটেড

জনপ্রিয়