সোমবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৩ রা আগস্ট ২০২৬ রাত
প্রচ্ছদUncategorizedকুলাউড়ায় ১৩ বছরের মেয়েকে ধর্ষণ, এ ঘটনায় মোঃ শানু মিয়া ও মোঃ...

কুলাউড়ায় ১৩ বছরের মেয়েকে ধর্ষণ, এ ঘটনায় মোঃ শানু মিয়া ও মোঃ আনিছ মিয়া এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের।

বিশেষ প্রতিনিধিঃ

কুলাউড়ায় ১৩ বছরের মেয়েকে ধর্ষণ, এ ঘটনায় মোঃ শানু মিয়া ও মোঃ আনিছ মিয়া এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কুলাউড়া উপজেলার ভাটেরা কলিমাবাদ টিলার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল ১০/০৮/২০২২ ইং তারিখ রাতে মোঃ শানু মিয়া ও মোঃ আনিছ মিয়া এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। নির্যাতিত শিশু মোছাঃ ফাতেমা জান্নাত রিপা এর মা বাদী হয়ে কুলাউড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার তারিখে শিশু মোছাঃ ফাতেমা জান্নাত রিপা স্কুল ছুটি হওয়ার পর স্কুলের সামন হইতে সিএনজি গাড়ীযোগে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হইয়া ভাটেরা মাদ্রাসা নামিয়া পায়ে হেটে বাড়ীর দিকে অগ্রসর হইলে পেছন দিক দিকে অভিযুক্ত আসামীগণও হাটিতে থাকে। একপর্যায়ে কিছু দূর আসার পর আসামীগণ তাহার পিছন দিক থেকে দ্রুত গতিতে হাটিয়া ঘটনাস্থল কলিমাবাদ সাকিনের মন্তাজ মিয়ার বসত বাড়ী সংলগ্ন টিলার পার্শ্বে জঙ্গলে লুকিয়ে থ্যাকে। এমতাবস্থায় আসামীগণ দুই পাশের জঙ্গল হইতে বাহির হইয়া শিশু মোছাঃ ফাতেমা জান্নাত রিপা-কে ঝাল্টাইয়া ধরিয়া রাস্তার পাশে জঙ্গলের ভিতর নিয়া যায় এবং আসামীগণ গামছা দিয়া তাহার চোখ মুখ বাধিয়া পরনে থাকা স্কুল ড্রেস খুলিয়া তাহাকে মাটিতে শুয়াইয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন শিশু মোছাঃ ফাতেমা জান্নাত রিপা চিৎকার করিলে আশপাশ হইতে মামলার উল্লেখিত স্বাক্ষীগণসহ স্থানীয় লোকজন পৌঁছিলে আসামীগণ দৌড়াইয়া জঙ্গলের ভিতর দিয়া পালিয়ে যায়। এ ঘটনায় আসামীগণের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মর্মে খবর পেয়ে অভিযুক্ত আসামীগণ পলাতক রহিয়াছেন।

কুলাউড়া থানার ওসি জিয়া মো. মুস্তাফিজ ভূঁইয়া বলেন, আসামীগণের বিরুদ্ধে মামলা দায়ের করা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার করা হবে।

রিলেটেড

জনপ্রিয়