সোমবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৩ রা আগস্ট ২০২৬ রাত
প্রচ্ছদঅর্থনীতিবন্যার্তদের পাশে মনোয়ার আহমেদ রহমান এর মানবিক উদ্যোগ"

বন্যার্তদের পাশে মনোয়ার আহমেদ রহমান এর মানবিক উদ্যোগ”

মৌলভীবাজার প্রতিনিধিঃ

“বন্যার্তদের পাশে মনোয়ার আহমেদ রহমান এর মানবিক উদ্যোগ”

১০ জুলাই শুক্রবার ২০২৬ইং

মৌলভীবাজার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি’র সদস্য, জনাব মনোয়ার আহমেদ রহমান মানবিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে মৌলভীবাজার পৌরসভার বন্যাকবলিত এলাকায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে রান্না করা খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডের মনু নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দী পরিবারের হাতে রান্না করা ভাত, ডাল ও মোরগের মাংস পৌঁছে দেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে মনোয়ার আহমেদ রহমান বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক সংকটে দল-মত নির্বিশেষে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি জানান, এই ত্রাণ ও খাদ্য বিতরণ কার্যক্রম মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান মহোদয়ের নির্দেশনায় পরিচালিত হচ্ছে। এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, ১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জারাদিশ খান, পৌর বিএনপি নেতা মো: কমরু মিয়া, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহিন খান লিটু, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মফিজ।

৬নং ওয়ার্ড বিএনপি নেতা সুলেমান মিয়া, ওয়ার্ড সাধারন সম্পাদক বেলাল আহমদ, আফছর আহমেদ,
ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মজিদ আহমদ, ফুয়াদ আহমদ, জামিল আহমেদ, আল-আমিন, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোবিন্দ সরকার, কেশব ধর, কানন দাশ, রাজন পাল, আলম মিয়া, কাদির মিয়া, জহির ইসলাম সহ পৌর বিএনপি, পৌর ছাত্রদল নেতা মুন্না মিয়া, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে বিশেষ করে মনু নদীর তীরবর্তী ১নং ও ৬নং ওয়ার্ডের অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে মনোয়ার আহমেদ রহমানের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ বন্যার্ত মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকালীন সময়ে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

রিলেটেড

জনপ্রিয়