

মৌলভীবাজারে বন্যায় আক্রান্ত পানিবন্দী পরিবারে বিএনপির রান্না করা খাবার বিতরণ
মৌলভীবাজারে বন্যায় আক্রান্ত মনুনদীর তীরবর্তী পানিবন্দী হয়ে পড়া কয়েকশ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে সদর উপজেলা বিএনপি।
রবিবার (১২ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই এলাকায় মনুনদীর তীরবর্তী শতশত পরিবারের মধ্যে রাতের খাবার হিসেবে এই রান্না করা খাবার বিতরণ করা হয়।
গত কয়েকদিনে উজানের ঢল আর টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আক্রান্ত হয়ে মনুনদীর তীরবর্তী গুজারাই এলাকায় শতশত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করে আসছিল। চরম দুর্ভোগের শিকার এসব পরিবারকে রাতে রান্না করা খাবার তুলে দিতেই উপজেলা বিএনপির এই আয়োজন।
খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আজমল আলী তরফদার সভাপতি ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন বিএনপি পশ্চিম, আহমদ আলী,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন, শেরওয়ান আহমেদ সিনিয়র সহসভাপতি ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন বিএনপি পশ্চিম, ও আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খালেদ চৌধুরী।
খাবার বিতরণ অনুষ্ঠানে বন্যায় আক্রান্ত অসহায় মানুষের উদ্দেশ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু বলেন আললাহর অশেষ কৃপায় বন্যার পানি কমতে শুরু করেছে,তবে আগামীতে যদি ভারি বৃষ্টি আর প্রবল বর্ষনে ফের বন্যার সৃষ্টি হয়, তাহলে সদর উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে, বিএনপি সরকার জনবান্ধন সরকার বিএনপি জনসাধারণের সেবায় সবসময়ই নিয়োজিত, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন, আপনারা যারা বন্যায় আক্রান্ত হয়ে পানিবন্দী হয়েছেন, আমরা চেষ্টা করব আপনাদের দুঃখ দুর্দশায় সবসময় পাশে থাকার। এখন পানি কমতে শুরু করেছে। আগামীতে যদি দুর্যোগ আসে তখনো আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

