বুধবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ বিকাল

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবর৯ নং আমতৈল ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা।

৯ নং আমতৈল ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

আমতৈল ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়ন বিএনপি এক বর্ধিত সভার আয়োজন করে।
বুধবার ১২ নভেম্বর বিকেলে স্থানীয় ইউনিয়ন অফিসের হলরুমে অনুষ্ঠিত এ সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক এম এ মুহিত, ,যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি,সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন সভাপতি ৯ নং আমতৈল ইউনিয়ন বিএনপি, সঞ্চালনা করেন এনামুল হক কিবরিয়া সাধারণ সম্পাদক ৯ নং আমতৈল ইউনিয়ন বিএনপি,

বক্তব্যকালে অতিথি বৃন্দরা বলেন , সকলের মতবাদ ভূলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। মৌলভীবাজারবাসীর আশা ও আস্থার প্রতীক জননেতা এম নাসের রহমানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য,ধানের শীষের প্রতিকের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে,
প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে নেতাকর্মীরা গিয়ে জনগণের কাছে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছাতে হবে, বিএনপির দেশ পরিচালনায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট জনগনের হাতে হাতে পৌছে দিতে হবে,

সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রিলেটেড

জনপ্রিয়