মৌলভীবাজার প্রতিনিধিঃ



আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়ন বিএনপির সৌজন্যে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।
৮ নভেম্বর শনিবার দুপুর ৩ ঘটিকার সময় ১০ নং নাজিরাবাদ ইউনিয়ন অফিস হলরুমে ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বেদলার সঞ্চালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ।
এছাড়াও সভায় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউর রহমান শফি, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দরা এসময় বক্তব্য প্রদান করেন
বক্তারা বলেন, আমরা সকল মতভেদ ভুলে আগামী সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে মাঠে থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিতে দলমত নির্বিশেষে কাজ করতে হবে । বিগত বছরের উন্নয়নবঞ্চিত মৌলভীবাজারকে জনগণের আশা ও আস্থার প্রতীক উন্নয়নের রুপকার জননেতা এম নাসের রহমানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
আগত নেতৃবৃন্দরা বিএনপির দেশ পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্থানীয় নেতা কর্মীদের লিফলেট নিয়ে জনগণের পাশে যাওয়ার আহ্বান জানান।
সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন,এবং নাসের রহমানকে বিজয়ী করে মৌলভীবাজারের উন্নয়ন ফিরিয়ে আনার সংকল্প করেন।
