বৃহঃস্পতিবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৬ ই আগস্ট ২০২৬ রাত

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতবড়লেখায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার।

বড়লেখায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার।

জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ

বড়লেখায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত দুই আসামি গ্রেফতার

মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পুলিশের অভিযানে মাদক মামলায় আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

২ আগস্ট শুক্রবার ২০২৫ তারিখে বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম আহমদ মাসুম (পিতা: নেওয়ার আলী, সাং: কাঠালতলী দক্ষিণ) এবং সাজু আহমদ (পিতা: ফয়েজ উদ্দিন ফজলু ড্রাইভার, সাং: কাঠালতলী উত্তরভাগ)—কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর বড়লেখা থানার দক্ষিণভাগ এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছিল। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করা হয়।

গ্রেফতারকৃতদের ৩ আগস্ট ২০২৫ তারিখে যথাযথ পুলিশ স্কটসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রিলেটেড

জনপ্রিয়