নিজস্ব প্রতিনিধিঃ


শনিবার রাজনগর উপজেলা বিএনপির নির্বাচন ও কাউন্সিল ভোট কেন্দ্র পরিদর্শন এম নাসের রহমান।
আগামীকাল ২৮ জুন শনিবার, রাজনগর উপজেলা বিএনপির নির্বাচন ও কাউন্সিল উপলক্ষে ২৭ জুন শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে যান, এবং ভোট কেন্দ্রের ৮টি ইউনিয়নের বুথসহ সকল প্রস্তুতির খোজ খবর নেন ও কেন্দ্রের চতুর্দিক ঘুরে পরিদর্শন করেন,নির্বাচন যাহাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, ভোটারগন ভোট কেন্দ্রে এসে যাহাতে সঠিক ভাবে ভোট প্রয়োগ করতে পারে, সে দিকে নজরদারি করতে নির্বাচন কমিশনকে দিকনির্দেশনা দেন,পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন,সদস্য সচিব,আব্দুর রহিম রিপন, রাজনগর উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার, বকসি মিছবাউর রহমান, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, নির্বাচন কমিশনার মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, সরোয়ার মজুমদার ইমন, সাইফুল ইসলাম টুটুল,কাজল মাহমুদ সেজুল আহমদসহ জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
