মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ আটক-২
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ রাজিব হোসেন (২৫) ও জাকির হোসেন(২৩) নামে দুজন মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে শেরপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের হেফাজত থেকে দুটি নীল রঙের প্লাস্টিকের ব্যাগের ভেতরে থাকা তিন কেজি গাঁজা জব্দ করা হয়ছে।
আটককৃত উভয়ই হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার রাজবাড়ী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
