বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতপুলিশ সুপারের রাজনগর থানা পরিদর্শন

পুলিশ সুপারের রাজনগর থানা পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধিঃ

পুলিশ সুপার মহোদয়ের রাজনগর থানা পরিদর্শন

(১৬ এপ্রিল) বুধবার মৌলভীবাজার জেলার রাজনগর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা।

বুধবার সকালে পুলিশ সুপার রাজনগর থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদুল হাসান খান।

এরপর রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, থানার মালখানা, থানার ব্যারাক, মেসসহ থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও মামলার ডকেট পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রিলেটেড

জনপ্রিয়