বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতমৌলভীবাজারে দুবৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়া নিহত জেলা আইনজীবী সমিতির মানববন্ধন। ...

মৌলভীবাজারে দুবৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়া নিহত জেলা আইনজীবী সমিতির মানববন্ধন। , মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলা বারের সদস্য আইনজীবী এডভোকেট সুজন মিয়ার উপর দুবৃত্তরা ৬ এপ্রিল রাত ১১ ঘটিকার সময় মৌলভীবাজার পৌরসভা সম্মুখস্থ ফোসকা দোকানের সামনে অতর্কিত হামলা করে তার বুকে উপর্যপুরি ছুরিকাঘাত করলে সঙ্গে সঙ্গে এডভোকেট সুজন মিয়া মাটিতে লোটিয়ে পড়লে দুৃবৃত্তরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি,সহকর্মী আইনজীবীকে হত্যার প্রতিবাদে আইনজীবীরা কোট বর্জন করে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

সোমবার ৭ এপ্রিল সকাল ১১ঘটিকার সময় মৌলভীবাজার জেলা বারের সম্মুখ থেকে ভিক্ষোব মিছিল শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি আবার জেলা বারের সামনে এসে শেষ হয়।

পরে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন,সিনিয়র আইনজীবী এডভোকেট সুজিবুর রহমান, এড. শান্তি পদ ঘোষ, এড. মামুনুর রশিদ,এড. আব্দুল মতিন চৌধুরী,এড. বকসী জুবায়ের আহমেদ, এড, রমাকান্ত দাশ গুপ্ত প্রমুখ।

বক্তারা বলেন ৪৮ ঘণ্টার মধ্যে সুজন হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয়। তাহলে তারা আরো কঠিন আন্দোলনে যাবার ঘোষনা দেন।

উল্লেখ্য এডভোকেট সুজন মিয়া কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাঘাতে খু-ন হন। রোববার ( ৬ এপ্রিল) রাত ১১ ঘটিকার সময় শহরের পৌরসভার সামনে ফুসকার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে ।

নিহত অ্যাড. সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানে সামনে ছিলেন অ্যাড. সুজন মিয়া। সেখানে কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিলেটেড

জনপ্রিয়