
মৌলভীবাজার জেলার
শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের অন্তর্গত সাতগাঁও চা বাগানের সামনে মৌলভীবাজার টু হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাঁকা রাস্তার উপর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হন। আহতদের তাৎক্ষণিক নামও পরিচয় জানা যায়নি
(৩ মার্চ)সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার
আমরাইলছড়া চা বাগানের একটি পিকআপ সিলেট মেট্রো ন-১১-০১৮৩) চা পাতা ভর্তি ১৫ জন শ্রমিক নিয়ে মৌলভীবাজার হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করাকালীন সময় গাড়ীটির চাকার হাওয়া চলে যাওয়ায় গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলে উল্টে গেলে গাড়ীতে থাকা চা শ্রমিকরা গাড়ীর নিচে পরে গেলে ৬/৭ জন চা শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে থাকা দুইজনের মৃত্যু নিশ্চিত করেন।
নিহতরা হলেন,হৃদয় রবিদাস (১৯), পিতা-রাম রবিদাস,বিলাস দাস (১৭), পিতা-কাজলদাস,উভয় সাং-আমড়াইলচড়া চা বাগান শ্রীমঙ্গল।
শ্রীমঙ্গল থানা বিষয়টি নিশ্চিত করে জানান,দূর্ঘটনা কবলিত গাড়ীটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।
