মৌলভীবাজার প্রতিনিধিঃ


আগামী ১২ ই ডিসেম্বর কুলাউড়া ডাক বাংলা মাঠে কুলাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কর্মীসভার, আলোকে ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে এক প্রস্থতি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ভি পি মিজানুর রহমান মিজান, বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া বি এন পির প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা, সমন্বয়ক হেলু মিয়া,আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব ইজদানি ইমরান, আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, কুলাউড়া বিএনপি নেতা শওকতুল ইসলাম সকু, ও আনিছুজ্জামান বায়েছ প্রমুখ। বক্তব্য কালে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন ফেসিস্ট স্বৈরাচারি আওয়ামী লীগ সরকার বিগত দেরযুগ ধরে এই দেশকে একনায়কতন্ত্র করে সমগ্র বাংলাদেশে অশান্তি আর জনজীবন দুর্বিশহ করে রেখেছিলো, বিএনপির নেতা কর্মীদের গুম খুন জেল জুলুম আর অত্যাচার ছিলো স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নিত্য দিনের কাজ, তাই দেশের ছাত্র জনতার আন্দোলনে এই ফেসিস্ট ও অবৈধ স্বৈরাচারি হাসিনা তার দলবল নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। তিনি আরো বলেন বিগত স্বৈরাচারি আওয়ামী লীগের আমলে বিএনপির যে সকল নেতা কর্মী দলের দুঃসময়ে দলীয় কর্মসুচি পালন করেছেন হামলা মামলার সিকার হয়েছেন দলের জন্য ত্যাগ সিকার করছেন। তাদেরকেই মুল্যায়ন করা হবে।
