বুধবার, ২০শে কার্তিক ১৪৩৩ - ৪ ঠা নভেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদজেলার খবরসাইফুর রহমানের কবরে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পুষ্পস্তবক অর্পণ।

সাইফুর রহমানের কবরে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পুষ্পস্তবক অর্পণ।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

সাইফুর রহমানের কবরে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পুষ্পস্তবক অর্পণ।


সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, মরহুম এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। পরে তারা মরহুমের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দন গ্রামে মরহুম এম সাইফুর রহমানের নিজ বাড়িতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদের নেতৃত্বে এ কর্মসুচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেজুল আহমদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম টুটুল, যুব বিষয়ক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জাকির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মনজু হক, ক্রীড়া সম্পাদক জামান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিউল আলম জগলু, দপ্তর সম্পাদক টিটু আলম, সহদপ্তর সম্পাদক খালেদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. ফখরুজ্জামান, সিনিয়র সহসভাপতি রানাখান শাহিন, মো. ইমরান আহমদ, সহকোষাধ্যক্ষ তৌহিদ ইসলামসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম এ মুকিত, মো. ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ উর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বদরুল আলম, জেলা আহবায়ক কমিটির সদস্য মো. হেলু মিয়া, জেলা মহিলা দলের নেত্রী শ্যামলী দাস, সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদ লিবিয়া বেগম ও সুফিয়া সোলেমান কলিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফেরাত, শান্তি ও নাজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রিলেটেড

জনপ্রিয়