শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ সকাল
প্রচ্ছদআইন আদালতজুড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী থানাধীন ফুলতলা চা বাগানের গেটের সামনে এসআই (নিরস্ত্র) আহলাদ ইবনে জামিল, পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আজাদ চৌধুরী (৩৫)। তিনি জুড়ী উপজেলার বিরনতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আনফর আলী।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ফুলতলা চা বাগানের গেটের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাদ পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির গোঁজা থেকে একটি জিপারযুক্ত বায়ুনিরোধক কালো পলিপ্যাকে রাখা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আজাদ চৌধুরীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রিলেটেড

জনপ্রিয়