শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ - ৬ ই নভেম্বর ২০২৬ রাত
প্রচ্ছদজেলার খবরউলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২৬ ব্যচের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় ...

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২৬ ব্যচের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২৬ ব্যচের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের সার্বিক সফলতা কামনা এবং উলুয়াইল ইসলামিয়া এতিমখানার কোষাধ্যক্ষ মরহুম মোঃ আব্দুর রহমান আখলিছ মিয়া সাহেবের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দে মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ।
অনুষ্ঠানে আলিম পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, কৃতিত্বপূর্ণ ফলাফল এবং দেশ, জাতি ও দ্বীনের খেদমতে আত্মনিয়োগের আহ্বান জানিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন মাদরাসা গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য জনাব বকসী কাওছার রশীদ, উত্তর মুলাইম মল্লিক শরাই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম, কানাডা প্রবাসী জনাব আবিল হাছান, গভর্নিং বডির সদস্য জনাব সিরাজুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল মুফতি মোঃ হাবিবুর রহমান, মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ ফারুক মিয়া, মোজাহিদুল ইসলাম আজমী, মাওলানা মোঃ আব্দুর রকিব ও মাওলানা মোঃ শামসুদ্দিন প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আলিম পরীক্ষার্থী মোঃ লুকমান আহমেদ। অনুষ্ঠানে পবিত্র নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সাদিকুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব রনি আহমদ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা বশির আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সফলতার জন্য কঠোর পরিশ্রম, আল্লাহভীতি, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের কোনো বিকল্প নেই। আলিম পরীক্ষার্থীরা যেন ভালো ফলাফলের মাধ্যমে মাদরাসা, পরিবার ও দেশের সুনাম বৃদ্ধি করতে পারে, সে জন্য সবাইকে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।

পরিশেষে মরহুম মোঃ আব্দুর রহমান আখলিছ মিয়া সাহেবের রূহের মাগফিরাত, আলিম পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের সফলতা, মাদরাসার উত্তরোত্তর উন্নতি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রিলেটেড

জনপ্রিয়