শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩ - ১৯ শে জুন ২০২৬ সন্ধ্যা

শিরোনামঃ

প্রচ্ছদআন্তর্জাতিকবিসিবির নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল ও পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিসিবি কাউন্সিলর...

বিসিবির নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল ও পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিসিবি কাউন্সিলর মনোয়ার আহমদ রহমানের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশেষ প্রতিনিধিঃ

বিসিবির নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল ও পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিসিবি কাউন্সিলর মনোয়ার আহমদ রহমানের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য শেষ হওয়া নির্বাচনে ১৮তম সভাপতি হলেন- জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
দেশ সেরা সাবেক এই ওপেনার ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন। ক্লাব ক্যাটাগরিতে তামিমসহ ক্লাব থেকে পরিচালক হয়েছেন ১২ জন।জেলা ও বিভাগ থেকে পরিচালক হয়েছেন১০ জন বিভিন্ন সংস্থা থেকে পরিচালক হয়েছেন ১ জন।জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক মনোনীত হয়েছেন ২ জন

এই ২৫ পরিচালক আগামী চার বছর ক্রিকেটের নীতি নির্ধারণ করবেন।
একমাত্র সহ-সভাপতি হয়েছেন আবাহনী ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহা।

ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হয়েছেন ইসরাফিল খসরু ও সাঈদ ইব্রাহিম আহমেদ।
এক্সিউম ক্লাবের কাউন্সিলর ইসরাফিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ফেয়ার ফাইটার্স ক্লাবের ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে।
মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান ইয়াসির মোহাম্মদ ফয়সাল ও শানিয়ান তানিম এবারও পরিচালক হয়েছেন।
বসুন্ধরা রাইডার্সের কাউন্সিলর ইয়াসির
বিপিএলের দল রংপুর রাইডার্স ও প্রিমিয়ার লিগের বসুন্ধরা স্ট্রাইকার্সের কর্মকর্তা শানিয়ান কাউন্সিলর হয়েছেন ঢাকা মেরিনার ইয়াং ক্লাব থেকে।
ক্লাব ক্যাটাগরি থেকে প্রথমবারের মতো পরিচালক শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানি, আজাদ স্পোর্টিংয়ের ইয়াসির আব্বাস,পূর্বাচল ক্রিকেট ক্লাবের সাকিফ আহমেদ, ঢাকা ওয়ান্ডারার্সের মাহবুব আহমেদ শামীম।
আসিফ রব্বানির,ইয়াসির আব্বাস,সাকিফ পেশায় ব্যবসায়ী আর ডা:সরকার মাহবুব শামীম ড্যাবের নেতা।
জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে সাতজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েওছন।
সিলেট থেকে আবদুল কাইয়ুম চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন।

মিজানুর রহমান পরিচালক নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগ থেকে, খুলনা থেকে পরিচালক ইসলাম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঢাকার দুই প্রার্থীর মধ্যে সাইদ বিন জামান ও আল ফুয়াদ আগেও বিসিবি পরিচালক ছিলেন।
চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু, ক্ষ্মীপু থেকে কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী, রংপুর থেকে ফয়সল আমীন, রাজশাহী থেকে মীর শাকরুল আলম,
ক্যাটাগরি-৩ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
এনএসসি মনোনীত সিলেক্টেড দুজন পরিচালক হয়েছেন শেখ মোহাম্মদ রুহুল আমিন ও সরফরাজ আহমেদ সরফু (আরাফাত রহমান কোকো ট্রাস্টের কোঅর্ডিনেটর)।

মনোয়ার আহমেদ রহমান বলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রাইমারি স্কুল থেকে খেলাধুলা বাধ্যতামূলক করেছেন যার যার পছন্দমতো কেরিয়ার গড়তে পারবে বাচ্চারা, সহযোগিতা করবে সরকার। ইন্টারন্যাশনালী সকল প্রতিযোগিতায় স্কুল থেকে শুরুকরে অংশগ্রহণ করবে আমাদে প্রজন্ম।
ইনশাআল্লাহ্ এই আয়োজনের প্রতিফলন হবে চমৎকার, এগিয়ে যাবে বাংলাদেশ।

তিনি বলেন বাংলাদেশ ক্রিকেট এগিয়ে নিতে নব-নির্বাচিত সভাপতি সহ পরিচালক বৃন্দ বলিষ্ঠ ভুমিকা রাখবেন অবশ্যই খেলোয়াড়দের সার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে নির্বাচিত বোর্ড। মৌলভীবাজার সহ সারাদেশে নিয়মিত ক্রিকেট লীগ অনুষ্ঠিত করতে এবং তৃণমূল থেকে বিভিন্ন স্তরে
জাতীয় পর্যায়ে খেলোয়াড় গঠনে এবং বিসিবি’র অন্যান্য গুরুত্বপূর্ণ প্ল্যান পরিকল্পিত ভাবে বাস্তবায়ন করতে পারলে সম্পূর্ণ সফতা আসবে।
সুন্দর বাংলাদেশ গঠনে, এই সমাজ ও তরুণ প্রজন্মকে ভালো রাখতে খেলাধুলা অপরিহার্য।

রিলেটেড

জনপ্রিয়