মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সংবাদিক বকশী মিটছবাহ উর রহমান তিনি অসুস্থতার সময় আর্থিক সহায়তা হিসেবে প্রাপ্ত সাংবাদিক কল্যান ট্রাস্টের চেক সুস্থ হয়ে নিজ ইচ্ছায় ফেরত দিয়েছেন।
৬ এপ্রিল সোমবার সরকারি ডাক যোগে এ চেকটি ফেরৎ পাঠান তিনি।
বকশী মিছবাহ উর রহমান বলেন, ২০২৫ সালে আমি বেশ কিছু দিন অসুস্থ ছিলাম। পরবর্তীতে সাংবাদিকদের সংগঠন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক অনুদান হিসেবে গত ৩ এপ্রিল আমার নামে পঞ্চাশ হাজার টাকার একটি চেক ইস্যু করা হয় এবং সেই চেক আমাকে প্রদান করা হয়, কিন্তু বর্তমানে আমি সুস্থ আছি তাই ট্রাস্টের অর্থ অন্য কোনো অসহায় ও অসুস্থ সাংবাদিকের কাজে লাগুক—এই মানবিক চিন্তা ভাবনা থেকেই আমি চাই,তাই সেই চিন্তা ভাবনা থেকেই চেকটি আমি ফেরত দিয়েছি। তিনি আরো বলেন একটা মানবিক ও অধিকার প্রশ্নে হিংসাত্মক মনোভবপন্ন হয়ে এ বিষয়ে না জেনে প্রপাগাণ্ডা চালানো দুবৃত্তদের জন্য চপেটাঘাত।
তার এই মহৎ উদ্যোগকে সহকর্মী সাংবাদিকসহ সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এটি অন্যদের জন্যও অনুকরণীয় একটি উদাহরণ হয়ে থাকবে। সাংবাদিকতা হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ দেশের বিবেক সত্য ও ন্যায়ের প্রতিক সাংবাদিকরা তাদের জীবনের কোন কিছু তোয়াক্কা না করেই সত্য প্রকাশে অবিচল থেকেই দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন
প্রতীয়মান আছে যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হচ্ছে দেশের সকল সাংবাদিক দের মানবিক কাজে সহায়তা কারি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখানে সকল সাংবাদিক দের সমঅধিকার রয়েছে।
