মৌলভীবাজার প্রতিনিধিঃ



মৌলভীবাজারে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত।
২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার সদর রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান,জেলা পুলিশ সুপার বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামাত,বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর,শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন দফতরের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৮ঘটিকার সময় এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনে অংশ গ্রহন করেন।




