শনিবার, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ ভোর
প্রচ্ছদঅর্থনীতিশ্রীমঙ্গলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে তদারকি ও জরিমানা...

শ্রীমঙ্গলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে তদারকি ও জরিমানা আদায়।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে তদারকি ও জরিমানা আদায়

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে আজ ১৯ মার্চ, ২০২৬, বৃহস্পতিবার, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বাস কাউন্টারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করা হয়।
এ সময় “দোয়েল ক্লাসিক” নামক একটি বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং যাত্রীগন যাহাতে নিরাপদে বাড়ি যেতে পারে ও ন্যায্য ভাড়া নিশ্চিত করার লক্ষে তদারকি কার্যক্রম নিয়মানুসারে চলমান আছে ও ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত ভাড়ার তালিকা মেনে চলার জন্য সতর্ক করা হয়।

রিলেটেড

জনপ্রিয়