শনিবার, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ ভোর
প্রচ্ছদঅর্থনীতিপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও শাড়ি, থ্রি-পিস, ও নগদ অর্থ বিতরণ করা হয়।
১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরনী অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরীব অসহায় ও দুস্ত মানষের হাতে এসব উপহার তুলেদেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত উৎসব। এই উৎসবের আনন্দ যেন সমাজের সর্ব স্তরের মানুষের মাঝে সমভাবে পৌঁছে যায়, সেই লক্ষ্য থেকেই প্রধানমন্ত্রীর – পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, “এই উপহার শুধুমাত্র কিছু সামগ্রী নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়বদ্ধতার প্রতীক। মানবিক রাজনীতির চর্চার মধ্য দিয়ে জনগণের পাশে দাঁড়ানোই বিএনপির অঙ্গীকার।”
তিনি বলেন, তারেক রহমান সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে আসছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন ইনশাআল্লাহ।
এর আগে ঐদিন সকাল ১১ ঘটিকার সময় রাজনগর উপজেলা পরিষদের হলরুমে পৃথক আরেকটি অনুষ্ঠানে ঈদ উপহার বিতরণ করেন এম নাসের রহমান। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।
পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম,জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল,
সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু,
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ
পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান,
পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার মজুমদার ইমন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন কামাল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজা করিম, ১১নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমদ, সাইফুল ইসলাম স্বপন,কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক জনি আহমদ, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন,
বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান কবির মিয়া,
বিএনপি নেতা জুবের আহমেদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দুই উপজেলায় বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ ১০ লাখ টাকা, ৭০০টি শাড়ি, ১০০টি থ্রি-পিস, ১০০ পিস হাজী রুমাল এবং অতিরিক্ত ৫০টি রুমাল।

রিলেটেড

জনপ্রিয়