বুধবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতজ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই,...

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, মনোয়ার আহমেদ রহমান। সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় ও জ্বালানী তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে তাই মৌলভীবাজার জেলার জ্বালানী তেল ব্যবহার কারি, ব্যবসায়ি ও জনসাধারণের প্রতি মৌলভীবাজার জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানের আহ্বান প্রিয় মৌলভীবাজার জেলা বাসি আমাদের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশেষ করে পেট্রোল ও অকটেন সিলেটসহ পার্শ্ববর্তী ডিপোগুলো থেকে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। আমদানি ছাড়াও ডিজেল, পেট্রোল দেশের গ্যাস ফিল্ড থেকে নিয়মিত সরবরাহ করে থাকে।

একই সাথে জানিয়ে রাখছি, মাসের মাঝামাঝি সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী মাস শেষেই প্রয়োজন হলে মূল্য সমন্বয় করা হয় এবং নতুন মাসের শুরু থেকে নতুন মূল্য নির্ধারণ করে থাকে সরকার।

অতএব, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

অনুরোধ করছি—পেট্রোল পাম্পগুলোতে অপ্রয়োজনীয় ভিড় করবেন না। সাপ্তাহিক ছুটির সময় ডিপো বন্ধ, এমতাবস্থায় অনেকেই আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করার চেষ্টা করছেন, যার ফলে সাময়িকভাবে কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। পেট্রোল পাম্প গুলো রেশনিং করে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই পেনিক তৈরিতে কারও কারও (পেট্রোল পাম্প) মজুদ রবিবারের আগেই শেষ হয়ে যাচ্ছে/গেছে।

আপনাদের সহযোগিতা ও সচেতন আচরণই পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে।

বাংলাদেশ পেট্রোলিলাম কর্পোরেশন বলেছেন চলমান মজুদ রয়েছে এবং নিজস্ব রিসোর্স উৎপাদন স্বাভাবিক রয়েছে।

মনোয়ার আহমেদ রহমান
সাধারণ সম্পাদক
মৌলভীবাজার জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।

রিলেটেড

জনপ্রিয়