বুধবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ বিকাল

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরসাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সহধর্মিণী বেগম দুররে সামাদ রহমানের ...

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সহধর্মিণী বেগম দুররে সামাদ রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ


সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, জননেতা এম সাইফুর রহমানের সহধর্মিণী বেগম দূরে সামাদ রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর সোমবার পারিবারিকভাবে মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দন গ্রামে এম সাইফুর রহমানের বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা-মাশায়েখ ও স্থানীয় এলাকাবাসী

জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এর আগে মরহুমার কবর জিয়ারত করেন তাঁর জ্যেষ্ঠ ছেলে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া,সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. বদরুল আলম, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহবায়ক সৈয়দ তৌফিক আহমদ, মৌলভীবাজার জজ কোর্টের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি কবির আহমেদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সফিউর রহমান শফি, রাজনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, ওলামা দলের সদস্য সচিব কাজী মাওলানা আব্দুর রহিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাকনুনুর রহমান,মোঃ মনজুও মোশাররফ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

রিলেটেড

জনপ্রিয়