জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ




বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মৌলভীবাজারে বৃহস্পতিবার নাসের রহমান ব্যাপক প্রচারণা।
তারূণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি।কর্মসূচি বাস্তবায়নে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, দলের সিনিয়র নেতৃবৃন্দ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর, ৩ ঘটিকা হইতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর, গোরারাই বাজার কাটারাই বাজার হয়ে সরকার বাজার গিয়ে প্রচারনা শেষে এলাকাবাসী ব্যবসায়ি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে প্রথম দিনের প্রচারনার কার্যাদি সমাপ্তি ঘোষনা করা হয়। কর্মসুচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান, আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ বদরুল আলম, সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ,সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, ১ম সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউর রহমান, রুহেল বকস,সাইফুল ইসলাম স্বপন,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক মোঃ জনি আহমদ,মাখনুনুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ১৬ অক্টোবর থেকে ১৭ ও ১৮ অক্টোবর টানা তিনদিন ব্যাপী সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর বাজার,কাটারাই বাজার,লামুয়া বাজার, গুরারাই বাজার, ৩নং কামালপুর ইউনিয়নের নতুব্রীজ, থানা বাজার, নোয়াগাঁওবাজার, ৯নং আমতৈল ইউনিয়নের দিঘীরপাড় বাজার সহ বিভিন্ন স্পটগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশিত ৩১ দফার প্রচারপত্র নাসের রহমান নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেবেন।
এদিকে দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির ৩দিনের লাগাতার কর্মসূচি ঘোষণার ফলে দলের নেতাকর্মীরাও উজ্জীবিত হবে।
