বুধবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ দুপুর

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবর২০ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি...

২০ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন।

জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন।

আগামী ২০ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার পৌর বিএনপির নির্বাচন ও সম্মেলন উপলক্ষে ৮ সেপ্টেম্বর সোমবার রাত ৮ ঘটিকার সময়, মিনিবাস স্ট্যন্ড বেড়িরপারস্থ প্রধান নির্বাচন কমিশনারের কার্য্যালয়ে, প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু ও আবুল কালাম বেলাল এর উপস্থিতিতে পৌর সম্মেলন ও নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর নির্বাচনের নির্বাচনী বিধিমালা ও তফসীল নির্ধারন প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভার শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মৌলভীবাজার পৌর সম্মেলন ও নির্বাচন পরিচালনা কমিটি ২০২৫-এ নির্বাচিত করায় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন -কে ধন্যবাদ জানানো হয়।আগামী ২০ সেপ্টেম্বর শনিবার পৌর নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র বিক্রয় জমা ও চুড়ান্ত যাচাই বাছাই বিষয়ে আলোচনা করা হয়।আলোচনা শেষে আগামী ১০ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ ঘটিকা হইতে সন্ধা ৭ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয় করা হইবে।এবং ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা হইতে দুপির ২ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র জমা গ্রহন করা হইবে।১২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২ ঘটিকার সময় যাচাই বাছাই ও চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে,এবং বিকাল ৫ ঘটিকা হইতে সন্ধা ৭ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে।এবং ২০ সেপ্টেম্বর শনিবার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর ১২ ঘটিকা হইতে একটানা বিকেল ৩ ঘটিকা পর্যন্ত ১-সভাপতি-২ সিনিয়র সহসভাপতি – সাধারণ সম্পাদক -৪সিনিয়র যুগ্ম সম্পাদক -৫ সাংগঠনিক সম্পাদক এই ৫ পদে নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয় নির্বাচনে ১- সভাপতি পদে ৫০০০০, টাকা -২ সিনিয়র সহসভাপতি ৪৫০০০, টাকা -৩ সাধারণ সম্পাদক ৪০০০০, টাকা -৪ সিনিয়র যুগ্ম সম্পাদক ৩০০০০, টাকাও -৫ সাংগঠনিক সম্পাদক ৩০০০০, টাকা অফেরতযোগ্য মনোনয়ন ফিস জমা দানের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নির্বাচন পরিচালনার্থে বিভিন্ন উপ কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা করা হয় এবং একটি উপ কমিটি গঠন করা হয়। উক্ত উপ কমিটিতে মাহবুব ইজদানী ইমরানকে আহ্বায়ক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মকরুফ আহমদ ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান কে সহযোগী করে ৩ সদস্য বিশিষ্ট সাজ সজ্জা কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকসি জুবায়ের আহমদ কে আহবায়ক করে, সেরওয়ান আহমদ সিনিয়র সহসভাপতি চাদনীঘাট পশ্চিম, আলমগীর হোসেন সাধারণ সম্পাদক চাঁদনীঘাট পুর্ব,ফখরুল ইসলাম সভাপতি কনকপুর ইউপি,আতাউর রহমান সিনিয়র সহসভাপতি গিয়াসনগর ইউপি,ও জিল্লুল বখশ সাধারণ সম্পাদক চাদনীঘাট পশ্চিম কে ৬ সদস্য বিশিষ্ট আপ্যায়ন কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, ইমরান আহমদ (চেয়ারম্যান) -সভাপতি ১১ নং মোস্তফাপুর ইউপি,মুজিবুর রহমান সহসভাপতি একাটুনা ইউনিয়ন বিএনপি,তাওহীদ ইসলা,সহসভাপতি একাটুনা ইউনিয়ন বিএনপি,মিলাদ হোসেন সহসভাপতি কনকপুর ইউনিয়ন বিএনপি,রুহেল আহমদ সাংগঠনিক সম্পাদক মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি,সাইফুল ইসলাম টুটুল, সহসভাপতি যুবদল,ও জিল্লুর রহমান সহসভাপতি যুবদল সহ ৯ সদস্য বিশিষ্ট শৃঙ্খলা কমিটি গঠন করা হয়। এবং সভায় একে নুরুজ্জামান -কে প্রিজাইডিং অফিসার হিসেবে মনোনীত করা হয়, পৌর সম্মেলনে প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়, এছাড়াও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এম ইদ্রিস আলিকে পৌর সম্মেলন ও কাউন্সিলের সংবাদ প্রচারের দায়িত্ব প্রদান করা হয়।

রিলেটেড

জনপ্রিয়