মঙ্গলবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতমৌলভীবাজারে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের মৃত্যু।

মৌলভীবাজারে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের মৃত্যু।

জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

মৌলভীবাজারে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের মৃত্যু।


মৌলভীবাজারে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই (সশস্ত্র) আলমগীর হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়েছে।‌

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হিটস্ট্রোকে তার মৃত্যু হতেপারে। তার নিজ বাড়ি চট্রগ্ৰামের রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায়।‌ বাদ মাগরিব মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দীর্ঘ দিন ধরে স্বপরিবারে বসবাস করে আসছেন। জানাযার নামাজ শেষে শ্রীমঙ্গলেই দাফন করা হবে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে এসআই আলমগীর হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আজ শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ি আরো কয়েকদিন তাপদাহ থাকবে।

রিলেটেড

জনপ্রিয়