রবিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ২০ শে সেপ্টেম্বর ২০২৬ ভোর
প্রচ্ছদজেলার খবরঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রদলের ৬১ সদস্য বিশিষ্ট...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রদলের ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন।

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত এই কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন মনসুর আহমদ রাফি।সিলেটে বেড়ে উঠা তুখোড় এই ছাত্রনেতা পূর্বে হাজী মোহম্মদ মুহসীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন।রাফি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজপথে পদচারণা শুরু করেন স্বৈরাচারী অবৈধ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সার্বক্ষিক মাঠ পর্যায়ে অগ্রনী ভুমিকা ছিলো চোখে পড়ার মতো, এমনকি জুলাই গণঅভুত্থানে আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উক্ত কমিটির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আবুজার গিফারি ইফাত ও তানভীর আহমেদ জিয়াম।

রিলেটেড

জনপ্রিয়