শুক্রবার, ২২শে কার্তিক ১৪৩৩ - ৬ ই নভেম্বর ২০২৬ সকাল
প্রচ্ছদকৃষিমৌলভীবাজারে সামাজিক উন্নয়ন মুলক সংগঠন থার্স্ট ফর নলেজ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী...

মৌলভীবাজারে সামাজিক উন্নয়ন মুলক সংগঠন থার্স্ট ফর নলেজ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালিত।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে সামাজিক উন্নয়ন মুলক সংগঠন থার্স্ট ফর নলেজ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালিত।

সবুজে সাজুক প্রিয় মাতৃভূমি বৃক্ষ হউক জীবনের নিশ্বাস এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে থার্স্ট ফর নলেজ মৌলভীবাজার এর উদ্দ্যেগে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত হয়েছে,

১২ আগস্ট ২০২৫ — শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন থার্স্ট ফর নলেজ (TFK) মৌলভীবাজার এর উদ্যোগে সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের বনজ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির আওতায় সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, বড়কাপন মহিলা দাখিল মাদরাসা, মাইজপাড়া দাখিল মাদরাসা, উত্তর মুলাইম মল্লিক শরাই ফাজিল মাদরাসা এবং উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বৃক্ষরোপণ সম্পন্ন হয়। এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দিয়ে তাদের পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করা হয়।

উক্ত বৃক্ষরোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বকশী মিসবাহ উর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম কাশেম, অফিস সম্পাদক বকশী আহনাফ মুত্তাকিফ রাহিন, সদস্য মোঃ হোসেন, রেজাউর রহমান রাব্বি,ও তারিকুল ইসলাম তানিম এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সম্মানিত শিক্ষকবৃন্দ।

রিলেটেড

জনপ্রিয়