শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ সকাল
প্রচ্ছদআইন আদালতশ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার।

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার।

জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ

শ্রীমঙ্গলে তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

৭ আগস্ট বুধবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার এসআই বাবলু কুমার পাল, এসআই মহিবুর রহমান ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মিন্ট নায়েক ওরফে কৃষ্ণ, পিতা-মানিক নায়েক, ঠিকানা: খাইছড়া চা বাগান, ১২নং লাইন, শ্রীমঙ্গল।
২। কিশোর হাজরা, পিতা-ধারু হাজরা এবং
৩। বিকাশ হাজরা, পিতা-সুধাম হাজরা — উভয়ের ঠিকানা: ভাড়াউড়া চা বাগান, দক্ষিণ লাইন, শ্রীমঙ্গল।

উল্লেখ্য ২০২২ সালের জুলাই মাসে শ্রীমঙ্গলের হুসনাবাদ চা বাগান এলাকায় একটি বিশেষ অভিযানে তাদেরকে বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (জিআর ২২১/২২) দায়ের করা হয়।

উক্ত মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারিক আদালত তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

এদিকে একই মামলার আরেক আসামীকে অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রিলেটেড

জনপ্রিয়