নিজস্ব প্রতিনিধিঃ

আজ ২২ জুন রবিবার দুপুর ১ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এম সাইফুর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মৌলভীবাজার সদর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৫ পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন, সদর উপজেলায় ১২ টি ইউনিয়নে ৯২৩ জন ভোটার শৃঙ্খলার সহিত সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের নিজ নিজ ইউনিয়নের ভোটের বুথের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে, পছন্দের প্রার্থীকে বিজয়ী করেন। নির্বাচনে মুজিবুর রহমান মজনু ৪২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, মোঃ মারুফ আহমদ ৫৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, মোঃ কাজল মাহমুদ ৪০৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এ.জেড. এম জাহিদ হোসেন,সদস্য জাতীয় স্থায়ী কমিটি,বিএনপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব জিকে গউছ,সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) বিএনপি,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগ) বিএনপি, মিফতাহ সিদ্দিকি, সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান,সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি,, ফয়জুল করিম ময়ুন আহবায়ক মৌলভীবাজার জেলা বিএনপি,, আব্দুর রহিম রিপন সদস্য সচিব মৌলভীবাজার জেলা বিএনপি,,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল মুকিত প্রধান নির্বাচন কমিশনার, সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটি,, বকসি মিছবাউর রহমান, নির্বাচন কমিশনার, সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটি,, সভাপতিত্ব করেন বদরুল আলম আহবায়ক মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি।



