বুধবার, ২১শে শ্রাবণ ১৪৩৩ - ৫ ই আগস্ট ২০২৬ দুপুর

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবর২২জুন রবিবার মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন সকল প্রস্তুতি সম্পন্ন।

২২জুন রবিবার মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন সকল প্রস্তুতি সম্পন্ন।

নিজস্ব প্রতিনিধিঃ

২২ জুন রবিবার মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন।

আগামী ২২ জুন রবিবার মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে নির্বাচন কমিশন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রধান নির্বাচন কমিশনার এম এ মুকিত, ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক কমিটির সদস্য সহকারি নির্বাচন কমিশনার বকসি মিছবাউর রহমান, তারা জানান আগামী ২২ জুন রবিবার সকাল ১০ ঘটিকা থেকে একটানা বিকাল চার ঘটিকা পর্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দর মনোরম পরিবেশে, মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে সদর থানা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন ইতি মধ্যেই সকল প্রস্ততি সম্পন্ন করেছেন, তারা আরও জানান বহুদিন পর তৃনমুল নেতৃবৃন্দরা উৎফুল্লতার সহিত ভ্যালট পেপারের মাধ্যমে নিরপেক্ষতার সহিত তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।নির্বাচন কমিশন আরো জানান এই প্রথম মৌলভীবাজার জেলায় সকল নিয়মনীতির মধ্যেই ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছেন, নির্বাচন কমিশন ভোটার আইডি ও ছবি সনাক্ত করে ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। শুক্রবার সন্ধায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বদরুল আলম,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,সদর উপজেলা বিএনপির ছবিসহ ভোটার তালিকা প্রধান নির্বাচন কমিশনার এম এ মুকিত ও সহকারি কমিশনার বকসি মিছবাউর রহমানের হাতে তুলে দেন,এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল।

রিলেটেড

জনপ্রিয়