মঙ্গলবার, ২০শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ সকাল

শিরোনামঃ

প্রচ্ছদজেলার খবরTFK-এর ঈদ পুনর্মিলনী ও বকশী মিসবাহ উর রহমানকে সংবর্ধনা প্রদান।

TFK-এর ঈদ পুনর্মিলনী ও বকশী মিসবাহ উর রহমানকে সংবর্ধনা প্রদান।

নিজস্ব প্রতিনিধিঃ

TFK-এর ঈদ পুনর্মিলনী ও
বকশী মিসবাহ উর রহমানকে সংবর্ধনা প্রদান

শিক্ষা ও সমাজসেবা মূলক সেচ্ছাসেবী সংগঠন Thirst For Knowledge (TFK) এর উদ্দ্যেগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১২ জুন বৃহস্পতিবার রাত ৮:৩০টায় মৌলভীবাজার পৌর মিউনিসিপ্যাল মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়, সভায় TFK এর সভাপতি ও দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক

বকশী মিসবাহ উর রহমান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার জেলা ইউনিটের সেক্রেটারি নির্বাচিত হওয়ায় thirst for knowledge (TFK) এর সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা বকসি মিছবাউর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন। উক্ত সংবর্ধনা

সভায় সভাপতিত্ব করেন thirst for knowledge (TFK) এর সভাপতি বকশী মিসবাহ উর রহমান। সভায় সংগঠনের বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, সহ সাধারণ সম্পাদক, শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, রাজনগর আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ও TFK এর যুগ্ম সম্পাদক মোঃ জাবিদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সুহেল কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সরকার জুনেদ, মাওলানা মোঃ আব্দুর রকিব, এবং TFK এর সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসেন প্রমুখ।

বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সু সম্পর্ক ও ঐক্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে মৌসুমি ফলের সমন্বয়ে এক ফলভোজের আয়োজন করা হয় এবং আনন্দঘন পরিবেশে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

রিলেটেড

জনপ্রিয়