মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে ইয়াবাসহ ০১ জন আটক
মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল ) মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা টু শমশেরগঞ্জ রোডের জনৈক সুরত মিয়ার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ সময় আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহাবুর রহমান জানান, এ ঘটনায় আটককৃত জাকির মিয়া এবং পলাতক একজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
