শনিবার, ৪ঠা আশ্বিন ১৪৩৩ - ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা
প্রচ্ছদআইন আদালতমৌলভীবাজারে ইয়াবাসহ ১ জন আটক

মৌলভীবাজারে ইয়াবাসহ ১ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে ইয়াবাসহ ০১ জন আটক

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল ) মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা টু শমশেরগঞ্জ রোডের জনৈক সুরত মিয়ার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহাবুর রহমান জানান, এ ঘটনায় আটককৃত জাকির মিয়া এবং পলাতক একজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রিলেটেড

জনপ্রিয়