


মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম প্রহরে মৌলভীবাজার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্প স্তবক অর্পন করে মৌলভীবাজার প্রেস ক্লাব
বুধবার (২৬ মার্চ) দিনের প্রথম প্রহরে মৌলভীবাজারের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সদস্যরা।
পুষ্প স্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এন টিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি বকশী মিছবাউর রহমান, মানবজমিনের ষ্টাফ রিপোর্টার মু ইমাদ উদ্দিন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, যায়যায় দিনের প্রতিনিধি আব্দুল ওয়াদুদ,দৈনিক নবচেতনা জেলা প্রতিনিধি মোঃজাকির হোসেন,দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ,দৈনিক নতুন দিন প্রতিনিধি যুবায়ের আহমদ,দৈনিক বাংলার দিন ষ্টাফ রিপোর্টার বকশী আক্তার উজ্জামান লিটন, বাংলা ভিশন ক্যামেরা পার্সন মোঃ আবদুল্লাহ, পাতা কুঁড়ি রিপোর্টার শাহরিয়ার খান সাকিব প্রমুখ।
