



মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের আয়োজনে ২০ মার্চ বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারী মো. ইয়ামির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, আইজীবি সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত,মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, আয়াছ আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু,জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল করিম ইমানি,পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমন,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজল মাহমুদ, মৌলভীবাজার জেলা সেচছা সেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছহাক চৌধুরী মামনুন,মোঃ মুজিবুর রহমান, তাওহীদ ইসলাম,মিজানুর রহমান,সারজুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন, বক্তব্য কালে প্রধান অতিথি বলেন হাজার হাজার মানুষ জীবন দিয়ে ৫ই আগস্ট দেশকে স্বৈরাচার হাসিনামুক্ত করলেও এখনো প্রকৃত বিজয় অর্জিত হয়নি। দেশে নির্বাচন যতো দেরী হবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা ততই বাড়বে। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গনতন্ত্রের পথে যেতে হবে।

সাবেক ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন আমরা মুসলমান। আমাদের ইমান আকিদা আছে আমরা নামাজ রোজা করি।কিন্তু ইসলাম ও তৌহিদী জনতার নামে আজ দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এতে কেউ লাভমান হওয়ার সুযোগ নেই,

ইফতার মাহফিলে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আকিল উদ্দিন।
প্রায় একযুগ পর মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাত উপজেলার দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৫/৬ হাজার মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
