
মৌলভীবাজারে খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজকল্যাণ সংস্থার ইফতার সামগ্রী বিতরণ। মৌলভীবাজারে আর্ত মানবতার সেবায় নিয়োজিত “খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারী দুপুর ২ ঘটিকার সময় খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজকল্যাণ সংস্থা‘র প্রতিষ্ঠাতা সভাপতি, দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ ইনাম এর সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক মো: আব্দুল মোমিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপি‘র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দাবা একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, মনুকন্ঠ সম্পাদক ও প্রকাশক মো: জাকির হোসেন, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার প্রমুখ। খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজকল্যাণ সংস্থা‘র প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন প্রবাসী মোহাম্মদ ইনাম বলেন- ইফতার সামগ্রী, রিকসা বিতরণ ও বসবাসের জন্য ঘরসহ বিভিন্ন ভাবে মানুষের কষ্ট লাঘবে শুরু থেকেই এ সংগঠন কাজ করে যাচ্ছে আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি ও আমার পরিবার যেনো আগামীতেও এভাবে আপনাদের পাশে থাকতে পারি।
