মৌলভীবাজার প্রতিনিধিঃ



” মৌলভীবাজার পৌর-বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সদস্য মাহবুব ইজদানী ইমরান এর সভাপতিত্বে মৌলভীবাজার পৌর সভা হলরুমে মৌলভীবাজার পৌর বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, উক্ত মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও পৌর বিএনপির সদস্য আনিসুজ্জামান বায়েছ।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে রুনু আহমদ, সহিদ আহমদ জুনেদ, বদরুল আলম নোমান, মো: ইউছুফ, মাহমুদুর রহমান, আমিনুর রসিদ, এইচ এম শফিক, আব্দুল কাইয়ূম খাঁন, আজাদ আহমদ, মো: মোস্তফা মিয়া, আজাদুর রহমান, মাসুম আহমদ, শামীম আহমদ, মুহিবুল হাসান, মো: কামাল আহমদ, সাজ্জাদুর রহমান, বদরুল আহমদ, শাহ্ আলম, শেখ সাইদুর রহমান সালেক, শাহীন আহমদ, জুনু আহমদ, মিলাদ হোসেন, মো: তালেব, টুপু প্রমুখ।
আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির রাজনৈতিক পারিপার্সিক ও সার্বিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়াদির করনীয় নিয়ে মতবিনিময় করা হয়, উক্ত মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনার আলোকে আগত সকল
ওয়ার্ড বিএনপির সবকটি কমিটি গনতান্ত্রিক ভাবে দলের নিবেদিত, ত্যাগি নেতৃবৃন্দ কে মূল্যায়ন করে আওয়ামী দোসর, দালাল মুক্ত ও স্বচ্ছ ওয়ার্ড কমিটি করার সিন্ধান্ত গৃহীত হয়।
