শনিবার, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩০ শে মে ২০২৬ ভোর
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটইয়ং টাইগার্স অনুর্ধ ১৪ জাতীয় ক্রীকেট টুর্নামেন্ট২০২৪-২০২৫ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার...

ইয়ং টাইগার্স অনুর্ধ ১৪ জাতীয় ক্রীকেট টুর্নামেন্ট২০২৪-২০২৫ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার জেলা টীমকে আপার প্রদান।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

ইয়ং টাইগার্স অনুর্ধ ১৪ জাতীয় ক্রীকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিম সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় বিশিষ্ট ক্রীড়াবীদ ও সামাজিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদি সেচ্চাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীনের পক্ষ থেকে অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের আপার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহবুব ইজদানি ইমরান , ক্রিকেট উপ-কমিটির সাবেক সদস্য ও ক্রীড়া সংগঠক মনোয়ার আহমেদ রহমান, ডি এফ এ সাধারণ সম্পাদক তঞ্জু খাঁন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাব্বির আহমদ চৌধুরী, সদস্য ও অনূর্ধ্ব-১৪ টিম এর ম্যানেজার হানিফ মোহাম্মদ খাঁন, সদস্য ইমামুল হক রিপন, সিপিএএম সভাপতি ফয়েজ উর রহমান সুহেল, অনূর্ধ্ব-১৪ কোচ রিন্টু, ও -কোচ তারেক সহ আরো অনেকেই।

রিলেটেড

জনপ্রিয়