সোমবার, ৬ই আশ্বিন ১৪৩৩ - ২১ শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল
প্রচ্ছদজেলার খবরশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের কম্বল বিতরন।

মৌলভীবাজার প্রতিনিধিঃ

বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জল্মদিন উপলক্ষে জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেব দল এর ব্যবস্থাপনায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয় । ২০ জানুয়ারী স্থানীয় একাটুনা বাজারে অনুষ্টিত সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ শাহিন, সহ সভাপতি এডভোকেট সালমা সুলতানা সুমা,যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ,শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক জিএমএ মোক্তাদির রাজু, সদস্য সচিব আহমেদ আহাদ, যুগ্ন আহ্বায়ক মামুনুর রশিদ মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । এছাড়াও এতে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের নেতৃবৃন্দসহ মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ সময় মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে প্রায় এক হাজার কম্বল বিতরণ করা হয় ।।

রিলেটেড

জনপ্রিয়