মঙ্গলবার, ১৯শে শ্রাবণ ১৪৩৩ - ৪ ঠা আগস্ট ২০২৬ ভোর

শিরোনামঃ

প্রচ্ছদআইন আদালতকমলগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পন।

কমলগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পন।

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার।

মৌলভীবাজার জেলার  কমলগঞ্জ উপজেলায় স্বামী আজাদ বক্সের (৬২) হাতে স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) নি-হ-ত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ  দক্ষিণ আলেপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানাযায়, সকালে পারিবারিক কলহ এবং স্ত্রীর পরকীয়ার জের ধরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে  কথা কাটাকাটি বাকবিতন্ডা শুরু হলে একপর্যায়ে   আজাদ বক্স তাহার স্ত্রী মনোয়ারা বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে  শ্বাসরুদ্ধ করে হত্যা করেন ।হত্যার পর আজাদ বক্স নিজেই স্বশরীরে  কমলগঞ্জ থানায় গিয়ে  আত্মসমর্পন করেন,এবং তার স্ত্রী   মনোয়ারা বেগম কে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যার কথা স্বীকার করেন। জানাযায় মনোয়ারা বেগম আজাদ বক্সের দ্বীতিয় স্ত্রী

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইসতিয়াক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রিলেটেড

জনপ্রিয়